জয়পুরহাটে জামায়াতের রুকন সম্মেলনে- মিয়া গোলাম পরওয়ার

  • জয়পুরহাট প্রতিনিধি
  • 22 Aug 2026, 06:48 PM
জয়পুরহাটে জামায়াতের রুকন সম্মেলনে- মিয়া গোলাম পরওয়ার ছবি: ডিসিবি
ad
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাষ্ট্রের ফ্যাসিবাদী ব্যাবস্থা দূর হবে না। দেশের মানুষ যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর কমূসূচি দেওয়া হবে।
জনগণের প্রত্যাশা পুরুণের আদর্শ ইনসাফ পূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। 
শনিবার বিকেলে জয়পুরহাট তালীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ প্রাঙ্গণে জয়পুরহাট জেলা জামায়াত আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরোও বলেন, দেশের মানুষ বর্তমানে বিভিন্ন ধরনের রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে অবস্থান করছে। জনগণের প্রত্যাশা হচ্ছে একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা। রাজনৈতিক পরিবর্তন শুধু সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তনও আনতে হবে।
তিনি বলেন, দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশাকে পাশ কাটিয়ে কোনো ব্যবস্থা টেকসই হতে পারে না। একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা তখনই শক্তিশালী হয়, যখন জনগণ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহির মধ্যে থাকে। তাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও নিরপেক্ষ করার পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। 
জেলা জামায়াত আমীর ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন এবং অধ্যাপক নজরুল ইসলাম। 
এসময় অন্যান্যদের জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাড. মামুনুর রশিদ ও এস এম রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, তরবিয়ত সেক্রেটারি মাও: মাহমুদুল হাসান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও: সাঈদুর রহমান সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ফজলুর রহমান সাঈদ বলেন, জামায়াত সদস্যদের শপথের আলোকে জীবন-যাপন করতে হবে। দেশের বর্তমান বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত সদস্যদের যথাযথ দায়িত্ব পালন করতে হবে। 

Comment