জয়পুরহাটে বেসরকারী সংস্থা এসডিএস এর উদ্যোগে গবাদি পশু বিতরণ

  • জয়পুরহাট জেলা সংবাদদাতা
  • 13 Aug 2026, 09:06 AM
জয়পুরহাটে বেসরকারী সংস্থা এসডিএস এর উদ্যোগে গবাদি পশু বিতরণ ছবি: ডিসিভি
ad

বৈশ্বিক মহামারী প্রেক্ষাপটে জয়পুরহাট জেলার প্রান্তিক কৃষক, প্রতিবন্ধী, সুবিধাবঞ্চিত এবং বিধবা স্বামী পরিত্যক্তা মহিলাদের আয়বৃদ্ধিমুলক কর্মসুচীর মাধ্যমে জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় গবাদি পশু বিতরণ করা হয়েছে। জয়পুরহাটের পাঁচবিবির বেসরকারী সংস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস)’ উদ্যোগে সংস্থা প্রাঙ্গনে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ দপ্তর এর ট্রেনিং অফিসার ডাঃ এস এম খুরসিদ আলম, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক শাহাদৎ হোসেন, এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার, সংস্থার সভাপতি গোলসান আরা গ্যালীন, সংস্থার প্রকল্প কর্মকর্তা আতাউর রহমান লিটন, জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মুঞ্জুরে মওলা পলাশ সহ গন্যমান্য ব্যাক্তিগন। অনুষ্ঠানে জয়পুরহাট সদর উপজেলার প্রায় ৭০টি পরিবারের মাঝে বিনামূল্যে একটি করে বোকনা গরু দেয়া হয়। এর পূর্বে গরু প্রতিপালন বিষয়ে তাদেরকে প্রশিক্ষন দেওয়া হয়।


Comment