সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে আমাদা বলেন, জাইকা দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কাজ করে আসছে এবং ভবিষ্যতে বাংলাদেশকে নিয়ে তাদের বড় পরিকল্পনা রয়েছে।
তিনি দুই দেশের স্বাস্থ্য ভ্রমণ খাতকে এগিয়ে নিতে মেডিএইডের সিইও শাব্বির আহমেদ তামিমের সহযোগিতা কামনা করেন।
শাব্বির আহমেদ তামিম বলেন, ভবিষ্যতে দুই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে মেডিএইড সবসময় জাপানের পাশে থাকবে। বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকার জন্য তিনি জনাব আমাদাকে ধন্যবাদ জানান।
