বগুড়ায় বিএনপি নেতার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু

  • বগুড়া প্রতিনিধি
  • 05 Jul 2026, 08:25 PM
বগুড়ায় বিএনপি নেতার ভাড়াটে সন্ত্রাসীদের  হামলায় আহত জামায়াত নেতার মৃত্যু ছবি: ডিসিভি
ad

স্ত্রীসহ অভিযুক্ত বিএনপি নেতা গ্রেফতার

বগুড়ার দুপচাঁচিয়ায় বিএনপি নেতার ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া সদর ইউনিয়ন যুব ক্রীড়া বিভাগের সহসভাপতি সম্রাট হোসেন বাপ্পা (৪১) মারা গেছেন হয়েছেন| শনিবার রাত পৌণে ১২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন| তিনি দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামের রফিক আকন্দের ছেলে| গত ২৫ জুন সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হন| জামায়াত নেতা সম্রাটের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়েছে| রবিবার বাদ আছর জানাযা দাফন শেষে হত্যাকান্ডের প্রতিবাদে দুপচাঁচিয়ায় বিক্ষোভ করেছে জামায়াত|

জানাগেছে, দুপচাঁচিয়া উপজেলার ভেলুরচক গ্রামের বাসিন্দা রফিক আকন্দ (৬৮) এর ছোট ভাই বিএনপি নেতা আব্দুল করিম আকন্দের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল| ২৫ জুন বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১২টার দিকে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়| এক পর্যায়ে ছোট ভাই আব্দুল করিম ২০-২৫জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা করে| পিতাকে বাঁচাতে রফিক আকন্দের ছেলে জামায়াত নেতা সম্রাট হোসেন বাপ্পী এগিয়ে গেলে তার ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা| হামলায় মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান সম্রাট| ¯^ামী এবং ছেলেকে বাঁচাতে জোসনা বেগম (৬২) এগিয়ে গেলে তাকেও বেদম মারপিট করা হয়| তাদের চিৎকারে প্রতিবেশি লোকজন ছুটে এসে ধাওয়া দিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়| স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ৩জনকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়| অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়| সেখানেও শারীরিক অবস্থার উন্নতি না হলে পরের দিন ঢাকায় স্তানান্তর করা হয়| সেখানে চিকিৎসাধীন অবস্থায় মনিবার রাতে সম্রাট মারা যান|

এদিকে, এঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় বিএনপি নেতা আব্দুল করিম আকন্দ সহ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সন্ত্রাসীদের নামে মামলা দায়ের করেছেন| মামলার প্রেক্ষিতে পুলিশ বিএনপি নেতা আব্দুল করিম এবং তার স্ত্রী মিথিলাকে গ্রেফতার করেছে| দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, মূল অভিযুক্তসহ দুইজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে| বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে| রবিবার বাদ আছর জানাযা শেষে নিহত সম্রাটকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে|

জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার প্রচার সম্পাদক নূর মোহাম্মদ আবু তাহের জানিয়েছেন, সম্রাটকে হত্যার প্রতিবাদে বাদ মাগরিব দুপচাঁচিয়ায় বিক্ষোভ মিচিল সমাবেশ করেছে স্থানীয় জামায়াত| বিক্ষোভ সমাবেশ থেকে সম্রাটের খুনী ভাড়াটিয়া সন্ত্রাসীদের অবিল গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানান নেতারা|


Comment