জয়পুরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

  • 09 Jun 2026, 02:25 PM
জয়পুরহাটে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা “প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আশক্তি প্রতিরোধ করি” এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
ad

প্রলোভনের মুখোশ উন্মোচন করি, তামাক নিকোটিনের আশক্তি প্রতিরোধ করিএই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপন উপলক্ষে জয়পুরহাটে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

জেলা প্রশাসক আল মামুন মিয়া সভাপতিত্বে ধুমপান বিরোধী আইন বিধি বিধানের উপর বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমীন।

সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সায়মা শারমিনের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মোহাম্মদ মাহবুব-উন-নবী, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কৃষি প্রকৌশলী সিরাজুল ইসলাম, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বা¯’্য শিক্ষা অফিসার চৈতী রায়, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, সাংবাদিক শাহজাহান সিরাজ মিঠু, রোভারের জেলা প্রতিনিধি রাকিব প্রমুখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ধুমপান প্রতিরোধ শুধু আইন দিয়ে সম্ভব নয়, ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। ধুমপান প্রতিরোধের কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রকাশ্যে ধুমপানের অপরাধে জরিমানাসহ ধুমপান বিরোধী আইন বিধি বিধান ব্যাপক প্রচার-প্রচারনা করার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।


Comment