ঢাকা ওয়াইএমসিএ-র নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে সহযোগিতার আশ্বাস ঢাকার মহামাণ‍্য আর্চবিশপের

  • ডিসিভি রিপোর্ট
  • 23 Aug 2026, 06:53 PM
ঢাকা ওয়াইএমসিএ-র নবনির্বাচিত পরিচালকমন্ডলীকে  সহযোগিতার আশ্বাস ঢাকার মহামাণ‍্য আর্চবিশপের ছবি: ডিসিভি
ad

সম্প্রতি ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি. ক্রুজ ওএমআই এবং ঢাকা ওয়াইএমসিএ-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদের মধ্যে রমনা ক্যাথেড্রালে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অত্যন্ত মর্যাদাপূর্ণ, আন্তরিক, আনন্দময় পরিবেশে আর্চবিশপ বাংলাদেশে ঢাকা ওয়াইএমসিএ-এর দীর্ঘ ৬০ বছরের কষ্টার্জিত গৌরব, সুনাম ভাবমূর্তি অর্জনের প্রশংসা করেল বিভিন্ন বিষয়াদিসহ চলমান আগামী কর্মসূচী নিয়ে গভীর আগ্রহ আন্তরিকতা নিয়ে আলোচনা করেন ।বিশ্বের সর্ববৃহৎ ১২২টি দেশের বিশ্বখ্যাত আন্তর্জাতিক আন্দোলনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঢাকা ওয়াইএমসিএ-এর এই সুন্দর যাত্রাপথে আগামী দিনগুলোতে তার সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে, অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি সাবেক জাতীয় সাধারণ সম্পাদক মি: ড্যানিয়েল নির্মল ডি'কস্তার নেতৃত্বে, জন সহ-সভাপতি, অবৈতনিক সাধারণ সম্পাদক মি: বাদল ফ্রান্সিস কস্তা, বোর্ড সদস্য অ্যান্টনি টিতুস বারৈ, জেফরি পিউরিফিকেশন, মিসেস জয়ন্তী হালদার, মি: ডেভিড বাবলু গোমেজসহ স্বল্প সময়ের নোটিশে আগত অন্যান্যদের উপস্থিতিতে আর্চবিশপকে প্রথমে ফুলের তোঁড়া দিয়ে অভ্যর্থণা জানানো হয় এবং তাঁকে ঢাকা ওয়াইএমসিএ-এর মনোগ্রাম খচিত একটি ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতি মি: ড্যানিয়েল নির্মল ডি'কস্তা ঢাকা ওয়াইএমসিএ-এর দীর্ঘ জীবনের Y-আন্দোলনের, সোনালী অতীত, অর্জন বর্তমান বাস্তবতার উপর আলোকপাত করে বলেন যে, ওয়াইএমসিএ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য সেবাধর্মী একটি অর্থবহঅনন্য প্ল্যাটফর্ম, যা সারা বিশ্বের যুবকদের স্বেচ্ছাসেবা করে থাকে এবং নানা দুর্যোগে মানবতার জন‍্য কাজ করে। ঢাকা বিশ্ববিদ‍্যালয়ে ছাত্র থাকাকালীন টোকিও YMCA- সাথে Exchange Program, Noway - London YMCA- সাথে চমৎকার কাজ উল্লেখ করে প্রেসিডেন্টের সাম্প্রতিক লন্ডন সিটি নর্থ ওয়াইএমসিএ পরিদর্শনের কথা উল্লেখ করে বলেন, এখানে স্যার জর্জ উইলিয়ামস ১৮৪৪ সালে লন্ডনে রেল স্টেশনে হতাশাচ্ছন্ন যুবকদের যুব জীবন উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে প্রথম ওয়াইএমসিএ প্রতিষ্ঠা করেছিলেন।

মি: ড্যানিয়েল নির্মল  এই ধরনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বিশাল পরিধিতে সমৃদ্ধ প্রশংসিত আন্দোলনের মহান উৎস উপকারিতার কথা পুনর্ব্যক্ত করেন এবং এর লক্ষ্য উদ্দেশ্য অর্জনে এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য বাংলাদেশের প্রধান খ্রিস্টধর্মীয় নেতা মহামাণ‍্য আর্চবিশপ বিজয়ের কাছ থেকে সকল প্রতিকূলতা কাটিয়ে তাঁর মূল‍্যবাণ উপদেশ, পরামর্শ, দিকনির্দেশনা, সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।

মহামাণ‍্য আর্চবিশপ অত্যন্ত ধৈর্য আগ্রহের সাথে ঢাকা ওয়াইএমসিএ-এর নেতৃবৃন্দের বক্তব‍্য শোনেন এবং বিশেষভাবে তাঁর সিঙ্গাপুর YMCA Guest House - অভিজ্ঞতা তুলে ধরে বলেন বিশ্বের প্রায় সকল প্রধান শহরে অবস্থিত আন্তর্জাতিক গেস্ট হাউসগুলোর ভূয়শী প্রশংসা করেন প্রকল্প বিশ্বজুড়ে সুপরিচিত সুপ্রতিষ্ঠিত যা ওয়াইএমসিএ আন্দোলনের অন্যতম সফল প্রশংসনীয় প্রকল্প। তিনি ঢাকা ওয়াইএমসিএ-এর নবনির্বাচিত পরিচালনা পর্ষদ, সদস‍্যবৃন্দসহ সংশ্লিষ্ট ব‍্যক্তি, প্রতিষ্ঠান এবং এই অসাধারণ সর্বজনীন মঞ্চে অবস্থানরত সকলের সফল অগ্রযাত্রার সহযোগিতার আশ্বাস দেন এবং  শুভ সুন্দর উজ্জ্বল আগামীদিনের জন‍্য আশীর্বাদ দান করেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন।


Comment