ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রম পরিদর্শনে ডাচ রাষ্ট্রদূত

  • ডিসিভি ডেস্ক
  • 13 Aug 2026, 09:35 AM
ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রম পরিদর্শনে ডাচ রাষ্ট্রদূত ছবি: ডিসিভি
ad
ঢাকা আহ্ছানিয়া মিশনের বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ড্যাম ওয়াস সেক্টর কর্তৃক 
পরিচালিত মাঠ পর্যায়ের কার্যক্রম ঘুরে দেখলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের বর্তমান রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল (Joris van Bommel)। 

আজ বুধবার রাষ্ট্রদূত জোরিস ভ্যান বমেল প্রকল্পের চলমান কার্যক্রম যেমন, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা কার্যক্রম দেখার পাশাপাশি প্রকল্পের সুবিধাভোগী জনগোষ্ঠীর সাথে সরাসরি কথা বলেন এবং কার্যক্রমের প্রশংসা করেন।

রাষ্ট্রদূতের সফরকালে উক্ত দূতাবাসের পানি ও জলবায়ু বিষয়ক ফার্স্ট সেক্রেটারি (First Secretary, Water and Climate) ইনগে ক্লাসেন (Inge Klaasen), আন্তর্জাতিক দাতা সংস্থা ও এনজিও ম্যাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জোকে লে পুল (Joke Le Poole),  ম্যাক্স ফাউন্ডেশনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা আহ্ছানিয়া মিশন এর এক্সিকিউটিভ ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান, ওয়াস সেক্টরের প্রোগ্র্যাম কোঅর্ডিনেটর মোহাম্মদ শাহীন, প্রজেক্ট কোঅর্ডিনেটর প্রদিপ কুমার মন্ডলসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ঢাকা আহ্ছানিয়া মিশন ২০১১ সাল থেকে নেদারল্যান্ডসের এনজিও ম্যাক্স ফাউন্ডেশনের সাথে পার্টনারশিপের মাধ্যমে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পটুয়াখালী, বরগুনা ও বরিশাল জেলাসমূহে উক্ত কার্যক্রম পরিচালনা করছে।

Comment