ইনতেফা কোম্পানির উদ্যোগে গতকাল জয়পুরহাটে কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করেছে। শহরের বিহারী পাড়া বীজ পট্টি এলাকায় ১ টি করে ফলজ ও ১ টি করে বনজ চারা বিতরণ করা হয়। জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইনতেফা কোম্পানির নওগাঁ রিজিওনের রিজিওনাল ম্যানেজার মোঃ আফজাল হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জয়পুরহাট টেরিটোরির সিনিয়র টেরিটোরি অফিসার মো: আরিফুল ইসলাম, ইনতেফা কোম্পানির পরিবেশক মেসার্স রাকিব ট্রেডার্স এর প্রোপ্রাইটর সাবেক ইউপি চেয়ারম্যান মো: গোলাম রব্বানী চৌধুরী, জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম সহ অন্যান্য গনমান্য ব্যক্তিবর্গ।
