১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয়
কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে
শহীদ আবু সাঈদ এর
শাহাদাত বার্ষিকী উপলক্ষে র্যালী ও
সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|
বৃহস্পতিবার
বিকেলে জয়পুরহাট শহরের শহীদ ডাঃ আবুল
কাশেম ময়দান মাঠে জেলা জামায়াত
আমীর ও জয়পুরহাট-১
আসনের সংসদ সদস্য ফজলুর
রহমান সাঈদের সভাপতিত্বে র্যালী পূর্ব
সমাবেশে বক্তব্য দেন এবি পার্টির
জেলা সভাপতি অধ্যক্ষ সুলতান মোহাম্মদ শামসুজ্জামান, সেক্রেটারী বেলাল হোসেন, শহর জামায়াতের ভারপ্রাপ্ত
আমীর মাওলানা সাইদুর রহমান, এনসিপি’র জেলা যুগ্ম
আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম কবির, জামায়াত নেতা ইঞ্জিনিয়ার আব্দুল
বাতেন, শিবিরের জেলা নবাগত সভাপতি
আশরাফুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের
আমির মাও: ইমরান হোসেন,
শহর নায়েবে আমির মাও: আব্দুর
রহিম, সদর বায়তুলমাল সেক্রেটারী
রবিউল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সেক্রেটারী আনোয়ার
হোসেন সহ ১১ দলীয়
জোটের অন্যান্য নেতৃবৃন্দ|
সভাপতির
বক্তব্যে শহীদ আবু সাঈদকে
জুলাই বিপ্লবের রুহানি নেতৃত্ব উল্লেখ করে বলেন তাঁর
স্মৃতির প্রতি আমরা গভীর শ্রদ্ধা
নিবেদন করছি এবং আহত
ও শহীদদের পরিবারকে পুনর্বাসন, দোষী ও খুনিদের
দ্রুত বিচারের মাধ্যেমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান|
