Print Date : August 24, 2026 || Published : August 24, 2026
চাঁপাইনবাবগঞ্জে সারের দোকানে অভিযান, লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে অভিযান চালিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি ও অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুদের অভিযোগে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১টার দিকে হোসেনডাঙ্গা এলাকায় মেসার্স ইসলাম ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দোকানে ২৫৯ বস্তা ইউরিয়া, ১০৬ বস্তা ডিএপি ও ৪৫ বস্তা টিএসপি মজুদের তথ্য পাওয়া যায়।
একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগও প্রমাণিত হয়। পরে দোকানের মালিক মো. নুর ইসলামকে (৫০) ১ লাখ টাকা অর্থদণ্ড করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকরামুল হক নাহিদ।
অভিযানে জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করে বিক্রির অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে ঝিলিম ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমানকে।
অভিযান পরিচালনায় সদর উপজেলা কৃষি বিভাগ ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
Copyright © 2026 Daily Capital Views. All Rights Reserved.