Print Date : July 31, 2026 || Published : July 30, 2026
মদিনা ইসলামি মিশনের আয়োজনে চট্টগ্রামে আশরাফীয়া কনফারেন্স সম্পন্ন

মদিনা ইসলামি মিশন বাংলাদেশের ব্যবস্থাপনায় আশরাফী কনফারেন্স বুধবার ২৯ জুলাই বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফীর সভাপতিত্বে,নির্বাহী মহাসচিব এডভোকেট মীর মুহাম্মদ ফেরদৌস আলম সেলিম ও যুগ্ম মহাসচিব সৈয়দ মুহাম্মদ সালাহউদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সের উদ্বোধক ছিলেন মনসুরাবাদ আমীর ভান্ডার হাছনাত মওলা দরবার শরীফের পীর সাহেব হযরত শাহ সুফি ছাগির শাহ্ আল আমিরী। আলোচনায় অংশ নেন শেখ নবী ফাইন্ডেশনের চেয়ারম্যান সিআইপি শেখ নবী। বিশেষ আলোচক ছিলেন অধ্যাপক মাওলানা আবদুল মান্নান আশরাফী।
আলোচকেরা বলেন পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শের নাম প্রিয়নবী হযরত মুহাম্মদ (দ.)। যিনি অন্ধকারাচ্ছন্ন সমাজ ও রাষ্ট্রব্যবস্থাকে আলোর মুখ দেখিয়েছেন। মহান আল্লাহর সৃষ্টির মাঝে তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। সেই দয়াল নবী (দ.)'র একজন যোগ্য প্রতিনিধি মাহবুবে ইয়াজদানী মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানী (রহ.)। যিনি নির্লোভ নিরহংকার ব্যক্তিত্বের প্রতিবিম্ব। ইরানের সিমনরাজ্যের বাদশাহী ত্যাগ করে সুফিবাদী জীবন গ্রহণ করেছেন। পারস্য থেকে হিন্দুস্তান হিজরত করে ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমানেও পৃথিবীব্যাপী উনার উত্তরসূরীরা মাজহাব মিল্লাতের আজিমুশান খদমত করে চলছেন।
কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আলহাজ্ব শাহজাদা সৈয়দ সিরাজুদ্দৌলা,মাওলানা নুরুল আবছার নুরী,মাওলানা মঈন উদ্দীন রেজভী, মাওলানা সফিকুল ইসলাম আলকাদেরী আস সাঈদী,মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ চৌধুরী ব্যাংকার,সাংবাদিক নুর মুহাম্মদ রানা,পীরজাদা মুহাম্মদ হাসান,মান্নান খান আশরাফী,মাওলানা জুলকারনাইন, ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরী, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন,মাওলানা নাছির উদ্দীন মাওলানা ফোরকান আলকাদেরী,নাসির উদ্দীন জি এম মামুন, হানিফ মান্নান সহ প্রমূখ।
Copyright © 2026 Daily Capital Views. All Rights Reserved.