জয়পুরহাটে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত

  • জয়পুরহাট সংবাদদাতা
  • 29 Aug, 2026, 06:34 PM
জয়পুরহাটে আইবিডব্লিউএফের ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত ছবি: ডিসিভি
ad

টাকা মাত্র দশ হাজার, খুলবে ব্যবসার দ্বার স্লোগান নিয়ে জয়পুরহাটে বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তাদের নিয়ে শিল্পের প্রসারের লক্ষে শনিবার সকাল ৯টায় শহরের স্থানীয় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আইবিডব্লিউএফ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ট্রেইনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

আইবিডব্লিউএফ জয়পুরহাট জেলা শাখার সভাপতি হাসিবুল আলম লিটনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি বক্তব্য দেন জয়পুরহাট- আসনের সংসদ সদস্য জেলা আমীর ফজলুর রহমান সাঈদ এমপি।

প্রধান আলোচক ছিলেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. শহীদুল ইসলাম। বিশেষ অতিথি বক্তব্য দেন আইবিডব্লিউএফ এর বগুড়া জোন সভাপতি সেলিম রেজা। হিসাব ব্যবস্থাপনা জবাবদিহিতা/উন্নয়নকারী, বাণিজ্য এবং বিপণন বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রেইনার হোসানাইন আল মামুন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন আইবিডব্লিউএফ এর জয়পুরহাট জেলা শাখার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, জেলা সেক্রেটারী ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা, সদর উপজেলা সভাপতি রবিউল ইসলাম, মহিলা উদ্যোক্তা আফরোজা খানম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শহীদুল ইসলাম বলেন, ব্যবসায়ীদের ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জন্য একটি সুষ্ঠ, নিরাপদ ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি ব্যবসায়ী উদ্যোক্তারা। শিল্প ব্যবসার প্রসারের মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের উৎপাদন অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার বিকল্প নাই।

তিনি বলেন, ইসলামের দৃষ্টিতেও ব্যবসা একটি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ পেশা। আল্লাহ পাক ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন। তাই ব্যবসায়ীদের হালাল পথে, সততা আমানতদারির সঙ্গে ব্যবসা পরিচালনা করে ব্যক্তি, সমাজ দেশের কল্যাণে অগ্রনী ভূমিকা রাখতে হবে।

শহীদুল ইসলাম আরও বলেন, ইসলামী মূল্যবোধ অনুসরণ করে ব্যবসা পরিচালনার পাশাপাশি মানুষের প্রয়োজন পূরণ   ক্ষুদ্রমাঝারী নতুন নতুন শিল্প কারখানা কর্মসংস্থান তৈরির লক্ষে ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহবান জানান।


Comment