জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • জয়পুরহাট প্রতিনিধি
  • 19 Aug 2026, 09:32 AM
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ছবি: ডিসিভি
ad
জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা কালেক্টরেট মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন নাহার। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: আযিযুল হাকিম। এসময় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। খেলায় আন্তঃশ্রেণির চ্যাম্পিয়ন দল দশম শ্রেণি’র শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। 

Comment