খুলনার রূপসায় ৩ দিনের মাথায় যুবক নিহত

  • খুলনা প্রতিনিধি
  • 16 Aug 2026, 09:07 AM
খুলনার রূপসায় ৩ দিনের মাথায় যুবক নিহত ছবি :ডিসিভি
ad

যুবদল কর্মী হত্যার স্যুটার গ্রেপ্তার

মাত্র তিন দিনের মাথায় আবারও শনিবার রাতে খুলনার রূপসা উপজেলা এলাকায় জয় ঢালি নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। নিহত জয় ঢালি উপজেলার দূর্জনীমহল গ্রামের আক্তারুজ্জামান ঢালির পুত্র।

একই দিন রাতে যুবদলকর্মী ফখরুল হত্যার ঘটনায় কথিত মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে যশোর থেকে গ্রেপ্তার করেছে ্যাব-৬।

পুলিশ এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার পর উপজেলার দূর্জনীমহল গ্রামের  শহীদের মোড় নামক এলাকায় কতিপয় যুবকের সাথে একই এলাকার আক্তারুজ্জামান ঢালির পুত্র জয় ঢালির কথা কাটাকাটির এক পর্যায়ে দূর্বৃত্বরা জয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে। 

পুলিশ এলাকাবাসি মারাত্মক আহত অবস্থায় জয়কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত ) আব্দুস সবুর জানান, দূর্বৃত্বদের ধারালো অস্ত্রেও আঘাতে উপজেলার দূর্জনীমহল এলাকায় জয় ঢালি নামের এক যুবক মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে গত ১১ আগস্ট রাতে একই উপজেলারমেসার্স রূপসা ব্রিকসইটভাটায় পাহারারত অবস্থায়  অস্ত্রধারীদের গুলিতে নিহত হন যুবদল কর্মী  ফখরুল শেখ। ঘটনায় কথিত মূল শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদারকে যশোর থেকে ১৫ আগষ্ট শনিবার রাতে গ্রেপ্তার করেছে ্যাব-৬।

যশোর র্যাব--এর কোম্পানি কমান্ডার মেজর টি এম ফকলে রাব্বি প্রিন্স ইব্রাহিমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে যশোর শহরের সীতারামপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

্যাব জানিয়েছে, গ্রেপ্তার ইব্রাহিমকে খুলনার রূপসা থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডে আরও কারা জড়িত এবং কী কারণে ফখরুলকে হত্যা করা হয়েছে, তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


Comment