ফজলুর রহমান সাঈদ সদর উপজেলায় ২ হাজার ৫শফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন

  • জয়পুরহাট প্রতিনিধি
  • 10 Aug 2026, 09:07 AM
ফজলুর রহমান সাঈদ সদর উপজেলায় ২ হাজার ৫শফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন ছবি: ডিসিভি
ad

গাছ লাগান, পরিবেশ বাঁচান শ্লোগান বাস্তবায়নে এবং সবুজায়নের লক্ষে জয়পুরহাট- আসনের সংসদ সদস্য জেলা জামায়াতের আমীর ফজলুর রহমান সাঈদ এর উদ্যোগে সদর উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার ৫শফলজ বনজ মানসম্মত গাছের চারা বিতরণ করেছেন। উপলক্ষে সোমবার বিকেলে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বিল্লাহ আটপীর মাজার প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে চারা রোপনের মাধ্যমে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অফিস সেক্রেটারী মাও: আনোয়ার হোসেন, সদর উপজেলা সেক্রেটারী মাও: জয়নাল আবেদীন, ইউনিয়ন আমীর মাহফুজুর রহমান, বাইতুল মাল সেক্রেটারী আবু নাসের, ওয়ার্ড সভাপতি এনামুল হক, মাজার সেক্রেটারী শামছুল আলম বাবু সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ফজলুর রহমান সাঈদ এমপি জানান, সদর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মী প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে হাজার ৫শফলজ বনজ গাছের চারা বিতরণ রোপন করা হয়েছে।


Comment