দশ জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখতে আপনাদের সহযোগিতা চাই - ডিআইজি খুলনা রেঞ্জ

  • খুলনা প্রতিনিধি
  • 26 Jul 2026, 06:18 PM
দশ জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখতে আপনাদের সহযোগিতা চাই  - ডিআইজি খুলনা রেঞ্জ খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান খুলনার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ছবি: ডিসিভি
ad

রোববার (২৬ জুলাই) খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে  নবাগত ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান খুলনার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
সময় মাদক নির্মূল, মাদকের অপব্যবহার চোরাচালান প্রতিরোধ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং সুন্দরবনে দস্যুতা প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন
ডিআইজি জানান, অপরাধ নিয়ন্ত্রণে ইন্টেলিজেন্সনির্ভর, প্রযুক্তিনির্ভর, কমিউনিটি এবং ট্র্যাডিশনাল পুলিশিংএই চার ধরনের পুলিশিংয়ের সমন্বিত প্রয়োগ করা হবে।
এর আগে রেঞ্জ ডিআইজির কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে বিভাগের ১০ জেলায় ৩০ হাজার বৃক্ষ চারা রোপনের কর্মসূচির উদ্বোধন করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
কর্মসূচির আওতায় খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়সহ রেঞ্জাধীন ১০টি জেলা পুলিশ, পুলিশ লাইনস, তিনটি ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, আরআরএফ, ২৯টি সার্কেল অফিস, ৬৪টি থানা, ১৫টি পুলিশ তদন্ত কেন্দ্র, ২৪টি পুলিশ ফাঁড়ি এবং ১৫৪টি স্থায়ী পুলিশ ক্যাম্পে মোট ৩০ হাজার গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত ডিআইজি (অর্থ প্রশাসন) তোফায়েল আহমেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশন) শেখ জয়নুদ্দীন, পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস) মো. কামরুল ইসলাম, পুলিশ সুপার (অর্থ প্রশাসন) মো. সাজ্জাদুর রহমান রাসেল, খুলনা জেলা পুলিশ সুপার মো. তাজুল ইসলামসহ প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত জুলাই ২০২৬ সালে মো. মোস্তাফিজুর রহমান খুলনা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


Comment