জয়পুরহাট
রওজাতুল কুরআন মাদ্রাসার সরকারী বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের
সংবর্ধনা, ১ম সেমিস্টার পরীক্ষার
ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে|
রবিবার
সকাল ১০ টায় মাদ্রাসার
মাঠে মাদ্রাসার চেয়ারম্যান ও পাঁচবিবি উপজেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী প্রভাষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন
জয়পুরহাট-১ আসনের সংসদ
সদস্য ও জেলা জামায়াতের
আমীর ফজলুর রহমান সাঈদ|
বিশেষ
অতিথি’র বক্তব্য দেন
সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান ও
মাদ্রাসার ভাইস-চেয়ারম্যান হাসিবুল
আলম লিটন, বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজের নাক-কান-গলা
রোগ বিশেষজ্ঞ ও সার্জন সহযোগী
অধ্যাপক ডা: মাহফুজুল হক
মামুন, হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার আরবি প্রষাভক মুফতি
মাও: সাইদুর রহমান, এবি পার্টির সাধারণ
সম্পাদক বেলাল হোসেন, মাদ্রাসার ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক মাশরেকুল আলম|
অন্যান্যদের
মধ্যে বক্তব্য দেন অভিভাবক মুরসালিন, মাদ্রাসার
উপাধ্যক্ষ নূর মাহমুদ, সিনিয়র
শিক্ষক জয়নুল আবেদীন, মুক্তারুল ইসলাম, আব্দুর রহমান মাসুম প্রমুখ|
প্রধান
অতিথি বলেন, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা আধুনিক এবং যুগপযোগী করে
তুলতে হবে এবং মাদ্রাসা
শিক্ষার্থীদেরকেই একটি
আধুনিক সুন্দর সুখী সমাজ গঠনে
কার্যকর ভূমিকা পালন করতে হবে|
জয়পুরহাট রওজাতুল কুরআন মাদ্রাসা ইসলাম ও আধুনিক শিক্ষার
সময়ে পাঠদান কার্যক্রম এগিয়ে যাচ্ছে| তিনি এ প্রতিষ্ঠানের
সফলতার কথা তুলে ধরে
বলেন, ইসলামী শিক্ষা সম্প্রসারণে বেসরকারী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে| এ
জন্য উপস্থিত অভিভাবক সহ সংশ্লিষ্টদেরকে ইসলামী
আধুনিক ও নৈতিক শিক্ষায়
সন্তানদেরকে উৎসাহিত করার আহবান জানান|
অনুষ্ঠান
শেষে ২০২৫ সালে ৫ম
ও ৮ম শ্রেণির ৩৩
জন সরকারী বৃত্তিপ্রাপ্ত এবং ১ম, ২য়
ও ৩য় স্থান অর্জনকারী
কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান
অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ|
