গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয় আব্দুল বারী এমপি প্রান্তিক কৃষক ও প্রতিবন্ধী সুবিধা বঞ্চিত এবং বিধবা, স্বামি পরিত্যক্তা মহিলাদের আয় বৃদ্ধি মুলক কর্ম সুচী, জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্পের অধীনে গবাদি পশু বিতরণ করেন। গতকাল পাঁচবিবি’র বেসরকারী সংস্থা ডেভেলপমেন্ট সার্ভিস (এসডিএস) আয়োজনে পাঁচবিবি ডিগ্রি কলেজ মাঠে বিতরণী অনুষ্ঠানে সমাজ অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মাদ মাহবুব এর সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের এমপি ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, জেলা মুক্তিযুদ্ধো কমান্ডের আহবায়ক জহরুল আলম তরফদার রুকু, এসডিএস এর নির্বাহী পরিচালক আয়েশা আক্তার সহ গন্যমান্য ব্যাক্তিগন।
পাঁচবিবি মহিলা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভার শেষে ১শ' জন পরিবারের মাঝে বিনামূল্যে একটি করে বোকনা গরু দেয়া হয়। পরে মহিলা কলেজ মাঠে গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
